সুশীল হাটুই
জবাগাছের WI-FI জোন
সুশীল হাটুই
দুপুর ১২ টা পর্যন্ত বাথটাব থেকে
জলের D N A বিষয়ে কোনো রিপোর্ট
এলো না।
তাই ফ্রস্টেশনে ২ টো আঙুল বোবা, আর
৩ টে আঙুল কোমায়।
ঘুমহীন নাস্তিক ভয়গুলি ঘরের ভিতর
পায়চারি করছে।
এখন যদি কোমায় তলিয়ে যাওয়া অনামিকায়,
এংগেজমেন্ট রিংটি,
এমন বাদল দিনে তারে বলা যায় গানটি
ভুলে যায়,
তাহলে কি দাবাবোর্ডের বিশপ তা
মেনে নেবে ?
বিনীত ফুলদানিটি নেলপালিশের জ্ঞানযোগ
থেকে বেরিয়ে বলছে,
জলের D N A জেনে ক্লোরোফিলের
নৃতত্ত্ববিদ্যা শেখা যাবে না,
তার চেয়ে জবাগাছের WI-FI জোনে গেলে,
পৃথিবীটা হাতের মুঠোয় পাওয়া
যাবে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...