নাসির ওয়াদেন













এখানে শব্দেরা  অসহায় হয়ে থাকে 

নাসির ওয়াদেন 

বৃষ্টির গন্ধে ভাসে পাথরশিলা, জলের স্রোত 
ধর্মের আঁচলে বাঁধা স্বার্থের নামাবলী, ক্রোধ 

আকাশডালে আছে বাঁধা ধর্মকলের ঘোড়া 
লাগাম পরানো যাদের,লাগাম পড়ে তারাই 

কষ্টজলে ঘোলা সাঁতার,তাল কাটে বাতাসে
সর্বনাশের তরবারি ঘোরায় সজ্ঞানে,স্বদেশে

ফেলনা বাতাস শুকিয়ে যায় জটিল বৃষ্টিতে  
শুনি নৈর্ব্যক্তিকতা, শূন্য হাহাকার,এ সৃষ্টিতে

ভয়ার্ত রোদ মুখ লুকোনো মেঘছায়া কোলে 
বজ্রকণ্ঠ পানসি জীবন ভাসছে অথৈ জলে 

সুতোর কাছেই শিখবে চুল বাঁধানো কাজ
মুক্তো মণি লুকিয়ে রাখে ঝিনুক মহারাজ 

আগুনচাবুক আছড়ে পড়ে, পুড়ছে বনভূমি 
এখানে অসহায় থাকে শব্দ,জাতি, মাতৃভূমি

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক