ঋতুপর্ণা ব‍্যানার্জী













বদল

ঋতুপর্ণা ব‍্যানার্জী (মৈত্রেয়ী )
একটা অনর্গল রহস্য কুয়াশার মতো পাক খেতে থাকে
ক্রমে ঘন হয়ে আসে   
চোখের কোণে অজস্র জটের জীবন জিজ্ঞাসা!
মাকড়সার জালে আবৃত 
খুলতে খুলতে হাঁফিয়ে উঠেছি,
এবার বিশ্রাম চাই 

কিছু রহস্য যেন স্পষ্ট ভীষণ
দ্বন্দ্বের আগল খুলে দেয়
মরবে জেনেও তো মশা আসে
হরিণও বনেই থেকে যায় 
মাথা পাঁচচির হবে  জেনেও পাথর আনে বৃষ্টি
তবু বদল খুলছে পৃথিবী।
মাটির কোলে শিকড়ের হাহাকার
আর্সেনিকের বাষ্প মাখা
স্তন ঝরছে দূষণের।

রঙীন ধাঁধার শুকনো জীবন
সব প্রেম পুড়ে ছাই
নষ্ট হয়েছে শ্রাবণ
ব্রীজের নীচে থাকা পারিজাত বনটাও আর ভালো লাগে না!

হারিয়ে গেছে কৈশোরের
স্বপ্নের ফেরিওয়ালা।
পৃথিবীর চোখের জল ধুয়ে যায় লুটোপুটির বৃষ্টিতে
চাঁদও পায় না শুনতে পৃথিবীর আর্তনাদ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক