সন্দীপ ভট্টাচার্য
প্রেতযোনি
সন্দীপ ভট্টাচার্য
সমস্ত নিষিদ্ধ রাতে অবধারিত ভাবে ঝড় আসে।ঝড়ের কথা শুনে আবার গাছেদের দিকে তাকিওনা।ওদের পাতা জুড়ে এখন শুধুই কার্বন, আর শিকড়ে একশ বছরের খিদে।আশ্রয়ের পাখিরাও নিরুদ্দেশ।চেষ্টা করলে খুঁজে পেতে পারো জড়িয়ে ধরা আলোকলতার মৃতদেহ।এসবের জন্য লাল চোখে তুমি সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র দেখতেই পারো, তবে নাস্তিকের ফরিয়াদ শোনে কি না আদি পিতা ভগবান ,তা আমার জানা নেই।জানা থাকলেও আমি তোমাকে হুঁশিয়ার করে দিতাম আর পকেটে ভরে দিতাম একটা মোমবাতি।জ্বললেই তুমি দেখতে পেতে মানুষের মতো কত ছায়া, আড়ালে ডেকে আনে সর্বনাশ।আদতে অধঃপতনের গান লোয়ার অথবা গঙ্গা একই সুরে গায়।এবার তোমার ইচ্ছা,তুমি কঙ্কাল দেখে আঁতকে উঠবে না কি নিজেকে সান্ত্বনা দেবে প্রেতযোনি আদতে মনের ভুল।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...