কুমারেশ তেওয়ারী
ছিদ্র
কুমারেশ তেওয়ারী
ছুঁচের ছিদ্রতা নিয়ে বলা যায় কত কথা
কীভাবে ময়ূর পারে ঢুকে যেতে ওই ছিদ্রপথে
রতিবনে বসে মেলে দেয়, পেখমবিলাস
ছুঁচের ছিদ্রের পথে খুব মৃদু কথা
ঢুকে গিয়ে বেলুনপিপাসা, সেকি ধুন্ধুমার!জলাশয়ে ফুটে ওঠে মুষলপর্বের কাল
ছুঁচ কি নিজেও জানে ছিদ্রপথে ঢুকে পড়া
ফসলের খেতে, পুরাণের কথা এঁকে কমলেকামিনী গিলে খায় হাতি

Comments
Post a Comment
Thank u..Valo thakun...