সৌমাল্য গরাই
বিযুক্তি
সৌমাল্য গরাই
সে আসলে স্বপ্ন নাকি একা সন্ধ্যাফুল
দুলে ওঠে হালকা হাওয়া, আবেগ পল্লব
সেখানে রেখেছি প্রেম, মেহনতি মন
দু একটি কথা স্থির, ঘিরে ধরে আলো
নীরবে ফোটাই তারা, বিবাগী সানাই
তোমাকে শোনাব বলে অতিথি শরীরে
দু একটি ক্ষত, সহসা নিজের করে তুলি
এটুকু দেবার ছিল, সব শেষে বুঝি...
প্রবেশে সম্মতি নেই কোনোদিন, বাঁশিও জানিনা ঠিক
নিজের ভিতরে আমি এক পরিত্যক্ত রাখাল প্রেমিক

Comments
Post a Comment
Thank u..Valo thakun...