দেবযানী বসু
জেরা যতদূর গোপন
দেবযানী বসু
বাঁক খাওয়ানোর মতো ধাক্কা চেয়েছিলাম। রাংঝাল মরচে রঙা ধাতুর দিন। বাস্তবতার কাছাকাছি বুড়ো আঙুলের নদী গন্ধ। পাড়ে আলোভিখারির দল তালি দিয়ে গান করে। খাড়িবোলি বাজনা বাজায়। গুলতি মেরে নামানো চাঁদ গুল গাপ্পা মেপে দেখে। নাভিতে গেঁথে দিচ্ছে দ্বাত্রিংশৎ পুতুলের পায়ের ঘূঙুর। থার্মোকলে ভর দিয়ে মেঘমৈথুন পূর্ণ করি। চৌষট্টি মাইলফলক কোন কোন বাঁকে বসালাম মনে পড়ে না। একশো বছর ধরে কচ্ছপ জ্ঞানপাপী করেছে নিজেকে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...