রঞ্জন দত্ত













শব্দেরও বয়েস বাড়ে

রঞ্জন দত্ত

হতে পারে, মিথ্যে মায়া
পড়েছিল বাঘের ছায়া
সে ভয়ে, ডাকছিল ফেউ,
যেতে যেতে একটু থামি
দেখে নিই, আমার আমি
আছে ? না, আর কোনো কেউ !
রেখে চোখ, এ বাস্তবে
চেনা ছক ভাঙতে হবে
সময়ের যখন দাবি
তখন কি ভাবছ বসে
পারবে না, ভাগ্যদোষে ?
এমনটা আমিও ভাবি ।
জঞ্জাল শুধুই জমে
নাকি, কিছু ব্যতিক্রমে ?
তা বোধহয় সময় মাপে !
ঘটনাটা ঘটছে কি যে
না বুঝেই, যাচ্ছি ভিজে
অবেলার নিম্নচাপে ।
বুদ্ধির চলবে ঢেঁকি
এভাবেই শেষ হবে কি ?
দুব্বো যে গজায় হাড়ে !
শুধু নই, তুমি বা আমি
এই আজ, হলে আগামী
শব্দেরও বয়েস বাড়ে ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক