অনিমেষ সরকার
যেটা প্রেম সেটা যদি রাজনৈতিক ফল হয়
অনিমেষ সরকার
দুটি ফুলের কাছাকাছি আসার চান্দিনাকে ধরে নিয়েছি ভুল
এখন বৃষ্টির সমস্ত ফোঁটা ভোটার যন্ত্র বিকল করে দিয়েছে
এই সমস্যায় মেয়েটি নদী পেরিয়ে এলো
একবার জল
মফস্বল
উত্তরের ছেলে বলে ডেকে গেলো।
ছাদের অন্ধকারেই মেয়েটির নাম ভুলে গেছি।
ঝুপ করে পড়ে গেলো নগরীতে চোরদালান।
যতক্ষণ না তুমি এসবের মাঝেই কীর্তন করে জাগিয়ে তোলো আদমের অভ্যাস
সর্বনিম্ন। আভাস
এর পরে আমাদের বলার মতো
যা অবশিষ্ট যতটুকু গ্রহনযোগ্য
যা বিশিষ্ট। বলিষ্ঠ সতর্ক
উর্ণনাভ চোখে পায়ের ওপর পদস্খলন ধরে নামিয়ে রেখে দিয়েছে
ফুলের পরাগকেশর।
এরপর এই লাইন ধরে প্রেম
বিপ্লবের আয়োজন।
লম্বা ভোটার লিস্ট
প্রার্থী
সব শালাগুলো চোর !
এমন বলার আগেই
ভাবতে বাধ্য করছে
প্রেম নাকি একটি অরাজনৈতিক কবিতা লিখছি!
এবার বলুন তো কতটা পার্থক্য রয়ে গেলো
কোনটাই বা ভুল বলেছি!
উপহার স্বরূপ স্বরাষ্ট্রের ছবি রয়েছে দেখবেন নাকি সাজানো মুজরা!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...