দুলাল বর্মন
ফেরিওয়ালা
দুলাল বর্মন
হন্যে হয়ে পৃথিবীকে খুঁজছি
হয়তো ফেরিওয়ালাদের হাতে পড়েছে।
অন্য কোন দেশের জন্য তুলে নিয়েছে
আপত্তিকর বাণিজ্যে।
হ্যাঁ
পৃথিবীর দরটা নেহাত মন্দ নয়
আমারও একটা পৃথিবী চাই।যেটা আমার ছিল;একান্তই নিজস্ব।
সেই রঙ,সেই রূপ আর----
আমার পৃথিবী, আমার দেশ ;
একান্তই আপন সমাবেশ।
ফেরি হয়ে গেছে
কোন ফেরিওয়ালা হাতে পড়ে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...