রুমা ঢ্যাং অধিকারী
কুহকের টাই আর বো
রুমা ঢ্যাং অধিকারী
চোখের অভিরুচি নিয়ে খড়ের গাদায়
এই আমিষ জীবন, ফয়েলমোড়া বিজ্ঞাপনে আড়মোড়া ভাঙি রোজ
নামহহীন কুহকের টাই আর বো
শোঁ শোঁ হাওয়ায় দোলে মরা ডাল ও আমার ভ্রান্তি
আমাদের সবার গুটিকয়েক 'মতো' শব্দ আছে
একে অন্যের শরীরে জুড়ে দিচ্ছি সেসব আঁশ, ফুটে থাকা পিচ্ছিলতা
তাদের মৃত্যুর পর ঘর ভরে যায় খোলসে
আর সম্পর্কের প্রতিটা দরজায় বিজ্ঞপ্তি জারি থাকে
একদিন হাইরাইজ কাঁথা বানাচ্ছিল
ঝড়ের দাপটে 'এক পায়ে নূপুর' খসে গেছে, কোঠায় পড়ে আছে শূন্য পা...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...