আফজল আলি













আজ সোমবার 
            
আফজল আলি

জখম প্রস্তুত হচ্ছিল
হৃদয় খোলার শব্দে
পারিপার্শ্বিকতা এড়িয়ে টিকে থাকা মুশকিল 

এমন স্রোত জীবনে দেখিনি
অথচ বলছিলে আঙুল দিয়েই নাড়িয়ে দেবে পৃথিবী 
প্রান্তের জন্য বিপন্ন  হওয়া 
আর সেই চিন্তার ফাটলে অপহরণ 

কাঁধের ব্যাগটা ঝুঁকে আছে
বোরখা-পরা মেয়েটি অব্যক্ত 

পঙক্তি ভেজানো ছোট ছোট আবেগ
সমন্বয় রাখতে পারেনি
সেলফিতে সাক্ষী থেকেছে চাঁদ
তবু মন দুলছে সমান্তরাল 

আজ সোমবার 
মেয়েদের শিক্ষা নিয়ে কিছু  বলো
বা   চাকরির হালহকিকত
চাষবাস নিয়েও বলতে পারো 

হ্যাঁ হ্যাঁ আজ সোমবার 
তোমরা নাকি ক্ষিদের জন্য প্রস্তুত  হচ্ছিলে
এবং কিছু কথা রাখছিলে গোপনে নিকটতম

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক