মোস্তফা মঈন
গৌরী
মোস্তফা মঈন
প্রতিদিন গৌরীর সাথে জীবন বদল করি। সমস্ত জঙ্গল চষে
আমি যখন গৌরীর ডেরায়
তার কুলুঙ্গিতেই ঘোর নিদ্রা নিশি যাপন।
শুনেছি মানুষের প্রেমে শরীর থেকে চিলিক দিয়ে রক্ত ওঠে
মাথায়। খুন পর্যন্ত গড়ায় জেনেও
মদ আর মরণের লোভে
চাঙ্গা দেয়া কাঠের টুলবাক্সে বসে
আমি গৌরীকেই প্রশ্ন করি, তুমি গৌরীকে চেনো?
সে বলে, তোমার মুখেই তো কতো শুনেছি তার নাম।
আমি তখন তার কণ্ঠে ঠোঁট চেপে জীবন দিতে দিতে
বলি, আমিই সেই গৌরাঙ্গ মোহন
পূর্বজন্মে তুমি যার অগ্নিতে বিসর্জন ছিলে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...