অর্ণব মণ্ডল
আরো কী কী হতে পারে
অর্ণব মণ্ডল
আরো কী কী হতে পারে, নপুংসক শুভেচ্ছার অধিকারী
বিপাকে বিস্ময়ে,
অনর্গল শব্দকোষের আখর
যদি না ভাঙো সগৌরবে
তবে এ জটিল উল্লাস, রক্তচক্ষু কবিতার কাছে
ক্ষীণ অথবা ধূসর উপকথার মতো
তোমাদের স্পর্ধার সেই সত্যতা খুঁজি...
বাঁধনমুক্ত রিপুর কাছে যত জানা অজানা
ধৰ্ম অধর্মের পরকাল আছে।
চলমান সহবাসে গোলাপী অভাব প্রেমের মতন
তার অলক্ষ্যে লিখে রাখি আমি
নগরকীর্তন আর মহফিল আলোয় দেখি
ভয়াবহ অস্ত্র গড়তে থাকে
একটা দুটো বিনিময় ধ্বনি, নিস্তেজ ওম সত্যি আছে!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...