রাখী সরদার
কোথায় দাঁড়াব বলো ?
রাখী সরদার
প্রিয় নদী ওই...
বৃন্ত ছিঁড়ে চলে যাচ্ছে...
সুপক্ক ফলের মতো পড়ে আছে চর...
নদীর অঝোর বুকে জমেছে উচ্ছিষ্ট
স্রোতের ভিতর চলে নগ্ন খোঁড়াখুঁড়ি,
ক্রমশ রক্তাক্ত হতে হতে
মানুষের বৃত্ত ছেড়ে ফিরে যায় একা।
চরের আয়নায় দেখি প্রাসাদের প্রতিফলন
নগরায়নের তীব্র কটু গন্ধ থেকে
মুক্তি পেতে পা ডোবাই স্মৃতি-মোহনায়...
প্রিয় নদী ফিরে এসো পুরনো পাড়ায় ...
তখনি বুকের মধ্যে কলকল শব্দ পাই --
"কোথায় দাঁড়াব বলো?

খুউউউব ভালো লাগলো ।
ReplyDelete