কার্তিক ঢক্
মহাজাগতিক পিয়ানো
কার্তিক ঢক্
আঠেরোর গর্ভকেশরটির বিসমিল্লাহ সুরে
ঢেউ ভাঙার শব্দ।
ঠোঁট ভর্তি রামধনু হাসির ম্যাগনেটিক পাওয়ারে অস্থির ভ্রমরটির ডানায়
ডি জে বেজে ওঠে
আদর নামক টনিক খেতে চায় স্ট্র ডুবিয়ে...
ফুলের কোনো শীৎকার নেই চিৎকার নেই !
ভ্রমরও জানে না পরাগমিলন কাকে বলে।
তবুও ডোরবেল ছুঁয়ে চৈ-চৈ করে
অতিপ্রাকৃতিক হাওয়ার ফিসফিস--
আর তারই আবদারে বেজে উঠছে মহাজাগতিক পিয়ানোটির মিলন সংগীত...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...