রথীন বন্দ্যোপাধ্যায়














রথীন বন্দ্যোপাধ্যায়ের কবিতা
রথীন বন্দ্যোপাধ্যায়


১)

প্রতিটি কবরখানার তলায় একখানা অপেরা হাউস থাকে যেখানে কনসার্ট-এ মেতে ওঠে যেকোন মধ্যরাত সম্মিলিত ভায়োলিনের সুরে নির্মিত হয় অসংখ্য আমি

অথচ সূর্যোদয়ের সাথে খবরের কাগজে হেডলাইন হয়---আজও পৃথিবীর কোনও প্রান্তে এক‌টিও মৃত্যুর ঘটনা ঘটেনি

মাটির গভীরে ডুবে থাকা সারি সারি কফিন ছুঁয়ে বেঁচে থাকি নিরবচ্ছিন্ন

শব্দহীন

২)

শুকনো গাছ থেকে যদি ভিরিডিয়ান অনুশোচনা নেমে আসে তবে বুঝতে হবে তার শিকড়ে ভিজে মাটি আছে

এক‌টি নিতান্ত আমি অপলক চেয়ে আছে সেই ঝরেপরা অনুশোচনার দিকে
তৃষ্ণার্ত
ওখানেই কি আমার যাবতীয় অস্তিত্ব

শালিকের বৃষ্টিভেজা ডানায় যদি আশ্রয় নেয় যাবতীয় ভূগোল ও প্রকৃতি তবে এক সাংঘাতিক ভ্রমের মধ্যে জেগে থাকে শুধুমাত্র 'আমি' শব্দটি এবং ভুল কল্পনায় শুকনো গাছে ফোটে ফুল
                                           ভুল স্মৃতি
                        মিউজিয়ামি রঙমশাল

বর্ষাকাল
ভিজে মাটি
শুকিয়ে যাওয়া এক‌টি গাছের ভুলভাল বাঁচার তাগিদ
ইত্যাদি এইসব নিয়েই কি.......

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক