হরিৎ বন্দ্যোপাধ্যায়













সাতসকালে

হরিৎ বন্দ্যোপাধ্যায়

দাঁতে দাঁত চেপে
সাতসকালেই 
কাকে বেছে নিলাম ?

গত অন্ধকারে
সব আলো জ্বলেছিল ?
খবর নিয়েছি আমি ?

আজ এত রাগ কেন ?
হঠাৎই বিস্ফোরণ ?
কোথায় ছিল এত বারুদ ?

রাগ আছে ঠিক ঠাক
নিজেকে সাজানো সোজাসুজি
রঙ শুধু বলে যায় কথা ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক