আমিনুল ইসলাম













আলো ছায়ার অক্ষর গুলো
                             
আমিনুল ইসলাম

মোমবাতির আলোয় শব্দের লুকোচুরি।
পুলিশ শব্দটির ঘনিষ্টতা থাকতে পারে
তার সাথে।কিন্তু কোনো শব্দই ভীরু
কাপুরুষ হতে পারেনি এখনও।
অপরাহ্নের রং চুরি করেছে যারা,
তাদের গায়ে লেগে থাকবে পুলিশি
গন্ধ। নির্দ্বিধায় জ্বলতে জ্বলতে পঞ্চভূতে
বিলীন হচ্ছে শরীর। আর উৎপন্ন হচ্ছে
বায়বীয় অক্ষর মালা, সৃষ্টির কী অসীম
স্পর্ধা শব্দের বুননেই ভাঙে গড়ে,
নিভে যায় আলো আর এক
সূর্যের আকাঙ্খা।
মোম নয়, আলো হয়ে যেও পারলে।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক