স্নেহা ঘোষ
গেরুয়া আর সবুজের টানাপোড়েনে কালো হচ্ছে ঈশ্বর
স্নেহা ঘোষ
বাঙালি হয়ে সত্যি এখন লজ্জা লাগে । কখোনো থ্রোলি ইংরেজী বুলি আওড়াতে পারিনা বলে , তো কখোনো বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে শুনে । এখন কথা হচ্ছে ঈশ্বরের মূর্তি ভেঙেছে এই রাজ্যের মানুষ এর থেকে বড়ো লজ্জা বোধ হয় আর হয়না । রাজনীতির শিকার হতে বাঁচছেন না মহামানব'ও । আজ বাংলার স্যোশাল মিডিয়ার বুকে ঈশ্বরচন্দ্রের প্রতি সবার শ্রদ্ধা আর ভালোবাসা দেখে মনে হচ্ছে ঈশ্বর বেঁচে থাকলে সবার পোস্টে কমেন্টে আর স্যাড কিংবা অ্যাংরি রিয়েক্ট করতে করতে উনি ক্লান্ত হয়ে পড়তেন । যাই হোক এসব কথার কথা ।
মদ্দাকথা হল গিয়ে 'রাজনীতি' । হ্যাঁ রাজনীতি শব্দটিকে একটু আধুনিক আভিধানিক অনুযায়ী বিশ্লেষণ করলে পাওয়া যায় "রাজ্যশাসন নীতি" ।
সাম দান ভেদ দন্ড-রাজ্যশাসনের এই চারটি উপায়ের সমন্বয়ে একটি মাশালাদার রাজতন্ত্র ।
সেই আদিঅনন্ত যুগ থেকে রাজনীতির শিকার হয়ে আসছে মানুষ । শুধু তাই নয় আমরা প্রত্যেকেই অল্প বিস্তর রাজনীতিবিদ, তফাত শুধু এই ইঁদুর দৌঁড়ে কে কতটা নিজের আখের গুছিয়ে নিতে পারলো , এবং রোজনামচার খাতায় কতটা পরিমাণ দায়িত্ব নিয়ে অন্যদের দোষ গুনের একটা লম্বা চওড়া লিস্ট বানাতে পারলো । অথচ কি সুন্দর ভাবে নিজেরা দিব্যি অন্যদের গলা টিপে নিজেকে অন্যের কাছে "ভাজা মাছটি উল্টে খেতে না পারার মতো করে" প্রেসেন্ট করি । আসলে এখন কাজের থেকে বাতেলা আর দিখাবা'র একটা জোরালো ঝড় হু হু করে উঠেছে । আর গনতন্ত্রের কথা তো বাদই দিলাম ।
তো এখন সমস্যা হল গিয়ে এক প্রতিপক্ষ আরেক প্রতিপক্ষ দলের প্রতি ধিক্কার জানিয়ে নিজেদের দোষ একে অপরের ঘাড়ে দিয়ে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে "আমরা কিছু করনি, যা করেছে ওরা করেছে" বলে একটা এইজ ডি সেডের চড়া মেকাপে মুখ লোকাচ্ছে চাপাচ্ছে । "গেরুয়া আর সবুজের টানাপোড়েনে কালো হচ্ছে ঈশ্বর" । আরে বাবা আমাদের জাতীয় পতাকাতে তো কখোনো গেরুয়া সবুজকে দাঙ্গা করতে দেখিনি । সেখানে যেন একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ । ঠিক বাবা আর মা'য়ের মত । হ্যাঁ তাদের আদর্শ আলাদা হলেও উদ্দেশ্যতো এক । দেখুন মানুষ যখন ভিন্ন তখন মতের পার্থক্য থাকতেই পারে তবে লক্ষ্যটা যেন এক হয় ।
তাই কে কি দোষ করল বা কে কতটা দোষ করলো তার ওপর অযথা সময় নষ্ট না ক'রে যে ক্ষতিটা হয়েছে সেটা পূরণের চেষ্টা করা হোক । বিপক্ষ দলকে ধিক্কার না দিয়ে , কারা ঈশ্বরের মূর্তি ভাঙলো তা নিয়ে চব্য না করে, শুধুমাত্র একজন বাঙালি ও বঙ্গবাসী হিসেবে মূর্তিটার রক্ষা আমরা করতে পারলাম না বলে নিজেদের ধিক্কার দি আসুন ।
আর বাবা মাদের কাছে , বিশেষ ক'রে ইংরেজি মিডিয়াম এ পড়াতে পাঠানো বাবা মায়েদের কাছে বিশেষ অনুরোধ দেশের ভবিষ্যতকে দেশের ঐতিহ্য আর প্রাণ পুরুষদের চেনাতে শেখান । তাদেরকে 'বিবেকের সুভাষে ঈশ্বর' ( বিবেকানন্দ, সুভাষচন্দ্র, ইশ্বরচন্দ্র ) করে তুলুন । কখোনো কখোনো পোয়েম ছেড়ে 'সহজপাঠ' আর 'বর্ণপরিচয়' হাতে দিন ।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...