কার্তিক ঢক্













নো এন্ট্রি জোন 

কার্তিক  ঢক্  

বশ্যতা মানিনি বলে
বৃষ্টিমেঘ চলে যায় 
সুদুর  কমলাপ্রান্তে...

হতাশ রঙের যন্ত্রনাটি বলপূর্বক 
ঢুকে যেতে চায়
বুকপকেটের নো এন্ট্রি জোনে। 

ফুল তবু ফুটতেই থাকে
ফুটতেই থাকে...
গাছ ভর্তি কুঁড়ি 
দু-একটা কান্না গন্ধ থাকতেই পারে!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক