অনুরূপা পালচৌধুরী













জখম বুকের রেস্তোরাঁয়

অনুরূপা পালচৌধুরী

১বুক নোঙর পাল্টে পালতোলা বিকেলঘুড়ি।মুঠো অভ্যাসের দীর্ঘ শ্লেষ্মাজিভে এযাবতকাল মনভাবনার বেদুইন ক্রুশে ঝুলতে থাকা লাল সূর্যবিলাসী অন্ধদানা। চাপ চাপ কষ্টের ভ্রুকুটি পেরিয়ে বরফে আগুন দিই। তোমাকে গলিয়ে বুকের ভিতর। ভিত্তিহীন চুমুর প্রান্তবেলায় আক্ষরিক সন্ধ্যার রুক্ষ বিষচক্ষু চেটে নিই আমারই শরীর জুড়ে মৃৎপাত্রে। দিনকয়েক ভোরপাকের ব্লকেজ ফোটায় গাঢ় তুমি প্রবণতায় বারে বারে বাষ্পমেহ। এ বহনে নীরব বিন্দুগামী বসতবাড়ি থেকে রাজপথের ক্লেদযুক্ত শ্যাওলাভীড়ের কালদন্ডে মুটজল। এ পথের উজান দেবে কত রক্তপাতে? ঘনত্ব আড়ালে আমি আছড়ে পড়ি অপত্য কোষের বিদ্যুৎগর্ভে...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক