আশিস চৌধুরী
মহাফেজখানা
আশিস চৌধুরী
সবাই ঘুমিয়ে পড়লে
মাঝরাতে তালা খুলে চুপি চুপি
ভেতরে ঢুকে পড়ি
অবাক হয়ে দেখি মায়ের দশভূজা মূর্তি
আর তার স্নেহের চাদরখানি
আজও কেমন অমলিন আছে
আরও দেখলাম নাইট ডিউটি শেষে
দু:ঘন্টা জার্নি করে সাতসকালে
মেসের দরজায় বাবার কড়া নাড়ার ছবি
ছবিতে হাত দিতেই বাবা আগের মতই
বললেন-'ভোররাতে তোকে নিয়ে দু:স্বপ্ন দেখেছি
তাই দেখতে এলাম কেমন আছিস।'
বাবা নেই,মা দুর্গা নামের নিরাপত্তা বলয়ে
আজও সারাক্ষণ ঘিরে রাখে আমাকে।
ReplyForward
|

Comments
Post a Comment
Thank u..Valo thakun...