হরিৎ বন্দ্যোপাধ্যায়













প্ল্যাটফর্ম  --- ১

হরিৎ বন্দ্যোপাধ্যায়

উড়ে যেতে যেতে হাওয়া
হঠাৎই যেন থমকে দাঁড়াল
রোদ্দুর অনেকটা জায়গা জুড়ে
নিজেকে ছড়িয়ে দিয়েছে
হারানো প্রেমের গন্ধ
মুটে মজুরের দীর্ঘশ্বাস
রোজকার সময়ের জটিল ইতিহাস
ঠিক করল এখানেই সে রোজ
অতি ব্যস্ততার মধ্যেও একটু দাঁড়াবে
পড়ে নেবে ধারাবাহিক গল্পের এক একটা কিস্তি ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক