সংযুক্তা পাল
শঙ্খিনী
সংযুক্তা পাল
তুমি আমার মধ্যে পুষে রাখ যৌনতাবোধ ;
তোমার স্বরচিত গল্পে কোনো এক উপনগরীর
দ্বারপ্রান্তে প্রথা ভাঙে শুচিতার মিথ।
ইচ্ছেপূরণের রাত জাগে নাবালিকা লজ্জার
ধানী রং চুষে,
শরীরের গলিপথে সম্ভ্রম কুপি হাতে ঘোরে ;
দায়হীন যন্ত্রনার নিরপেক্ষ স্বগতোক্তি
তবু বলে ওঠে_
' কামুকের হাত ধরে, সততা ফিরুক ঘরে
শঙ্খ লাগার মানে শঙ্খিনী জেনে যেতে চায়।'

Comments
Post a Comment
Thank u..Valo thakun...