সুদীপ ঘোষাল














গ্যালারি

সুদীপ ঘোষাল


এবার ধ্রুবতারার আলোয়  অভিষিক্ত হই
        চিতাভস্ম মাখার আগে... 

সচেষ্ট সবুজের গ্যালারি জুড়ে

 সতেজ প্রাণ জ্বলুক...

বিস্তৃত আদিগন্ত মাটির বিছানায়
  জলকেলি বাদে 

মাটিমাখা হোক শরীরী আঘ্রাণ...

পাঁজাকোলা করে জ্যোৎস্নার মোহময় রাতকে তুলে 
আসঙ্গ লিপ্সায় ভরিয়ে তুলি জীবনের অতৃপ্ত ছৌ..

শোনো হে এবার 
         সকল অহং চূর্ণ হয়ে
মৃত শরীর হোক অমৃতময়...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক