
কবি সুভাষ মুখোপাধ্যায় ও চারণ কবি বৈদ্যনাথের কবিতায় পুরাণের ব্যবহার:---
দ্বিতীয় অংশ :
সুব্রত পন্ডিত
১৯৪৭ এ স্বাধীনতা এলেও সাধারণ মানুষ বঞ্চিত ছিলেন।পরিস্থিতি সচেতন করে তুলেছিল বৈদ্যনাথকে।আজীবন প্রতিষ্ঠান বিরোধী কবি সক্রিয় ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠায়।১৯৫৭তে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ নিয়েছিলেন। ইংরাজীতে যাঁদের 'মিনস্টেল বার্ড ' বলা হয়,চারণকবি বৈদ্যনাথ সেরকমই।একের পর এক আন্দোলনের স্বপক্ষে কবিতা লিখেছেন। 'জবাব চাই' পুস্তিকার জনপ্রিয়তা বেঝা যায় মার্কসবাদী কমিউনিস্ট নেতা সমর মুখার্জীর লেখা ১৯৬০ সালে ২৫ শে জুনের একটি থেকে।৩৩ নম্বর আলিমুদ্দিন স্ট্রীট থেকে কবিকে লেখা একটি চিঠিতে তিনি ১০ কপি পুস্তিকা ভি.পি করে পাঠাতে অনুরোধ করেছিলেন। আরও একটি তথ্য ১৯৫৬ সালে 'বঙ্গ বিহার মার্জার চুক্তি'-র বিরুদ্ধে লেখা বৈদ্যনাথের কবিতা পুস্তিকা 'বঙ্গ আমার জননী আমার' -৪০ হাজার কপি বিক্রি হয়েছিল। ইতিমধ্যে সরকার বিরোধী কবিতা লেকার অপরাধে ১৯৫৬ সালে সেটেলমেন্ট বিভাগের চাকরি যায়।চারদশক জুড়ে যিনি ছিলেন সাধারণ মানুষের সংগ্রামে শরিক,তিনিই আবার। ১৯৫৩ তে আধ্যাত্ম জীবনে প্রবেশ করে কলকাতা চিৎপুরে পন্ডিত আশুতোষ ভট্টাচার্য কাছে জ্যোতিষ চর্চা শিক্ষা করেন ও ১৯৬৯ তে সাধনমার্গে পরিপূর্ণ রূপে অভিষিক্ত হন।
সুভাষ মুখোপাধ্যায় ও চারণকবি বৈদ্যনাথ উভয়েই বোহেমিয়ান। কেউই সম্প্রচারের আলোয় নিজেদের মতাদর্শকে মিডিয়ার কাছে বিক্রি করে দেননি।আমাদের খন্ডিত ও গর্বিত আধুনিক জীবনচর্চার মধ্যে এই দুই কবি ব্যতিক্রমী।লৌকিক বৃক্ষের মতো তাঁদের জীবন ও কবিতা গবেষণার বিষয়। অস্থিরতাই যেন মৌলিক চিন্তা-ভাবনার অনুঘটক রূপে কাজ করে।মুকুন্দদাস, নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য্যের জীবনবোধের সঙ্গে এই দুই কবি তুলনীয়। কথার স্বর ও শব্দ ব্যঞ্জনায় সুভাষ ও বৈদ্যনাথ একে অন্যের পরিপূরক।'লিটল ম্যাগাজিন সংগ্রহশালার ' সম্পাদক সন্দীও দত্ত তাঁর একটি লেখায় ('দিনান্তের অন্বেষণ ' পত্রিকা, ৯ এপ্রিল ২০০০) উল্লেখ করেছেন ---"৭-এর দশকে দেবুদার (দেবকুমার বসু) আড্ডাখানার চরিত্র ও বৈচিত্র্য ছিল অন্যরকম।...একদিন এখানেই তান্ত্রিক পোশাকে এক সন্ন্যাসীকে দেখি।জানলাম উনি চারণকবি বৈদ্যনাথ।যাঁর কথা কিচুদিন আগেই এক আলোচনা সভায় কবি সুভাষ মুখোপাধ্যায়ের কাছ থেকে শুনি। সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, ' সাচ্চাকবি বৈদ্যনাথ'।" আলোকিত বৈভবের এই দুই কবিকে নিয়ে বিচিত্র ধর্মী আলোচনা করা যায়।এখন দেখাযাক এঁদের কবিতায় পুরাণের ছায়া কতোখানি পড়েছে।
আজ এই পর্যন্তই। আগামি সপ্তাহে আবার শোনাবো।সঙ্গে থেকো...
Comments
Post a Comment
Thank u..Valo thakun...