সন্দীপ ভট্টাচার্য
প্রশ্ন
সন্দীপ ভট্টাচার্য
এতদিন শুধু মেঘ জমেছে মজ্জায় মজ্জায়
আর যা কিছু রক্ত লাল
আসলে সূর্য জমানো অভিমানী বাষ্প,
বৃষ্টি হয়ে ঝরে পড়ে
ছোট ছোট চোরা স্রোত ।
ঠিক যেমন
নিরানো জমির বুকে ফুটে ওঠে অষ্টাদশী কুঁড়ি
অথবা ফাগুনী পূর্ণিমা রাতে
আগোছালো মায়ার মতো
লক্ষী পেঁচার ডানা বেয়ে ঝরে পড়ে
টুকরো টুকরো আকাশের আত্মকথা।
যে তারাগুলো কোটি কোটি বছর
কাটিয়েছে শুধু অপেক্ষা অপেক্ষায়
চুপি চুপি এসে জিজ্ঞেস করে
গেরুয়ার বুকের রঙ আদতে ভোর না গোধূলি ?

Comments
Post a Comment
Thank u..Valo thakun...