বিকাশ দাশ













সূর্যোদয়ের অপেক্ষায় আছি 

বিকাশ  দাশ 

এখানেই চাঁদ উঠে ডুবে গ্যাছে একদিন 
এই উঠোনে তার স্পর্শ লীন হয়ে আছে 
রুখা পুরুলিয়ার লাল ধুলায়,  মহুলের বনে 
সূর্য গলে নিরুদ্দেশ হয়েছে বহতা নদী 
তবু,ফ্যান ভাতের চ্যাপ্টা থালা বুকে সেঁটে  
সূর্যোদয়ের অপেক্ষায় আছি। 

সোনাঝুরি বনে স্বরলিপির খোলা খাতা বন্ধ হয়েছে একদিন,  
কংসাবতীর তপ্ত বালিত স্তব্ধ হয়েছে ছৌ-নাচের মহড়া , 
শকুনের ডানায় আড়াল হয়েছে প্রভাত 
রুখা পাটাতনে দাঁড়িয়ে একদিন 
বীরসার কণ্ঠস্বর ছুঁয়ে গ্যাছে দিগন্তের সীমানা। 
এই মাটিতে ছেলের কবর, আর- 
বাবার অশ্রু হাতে নিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় আছি। 

এতগুলো বসন্তের পর ক্ষীন হয়েছে তীক্ষ্ণ উচ্চারণ 
রাত আসে,  মৃত চাঁদ বগলে নিয়ে হতাশায় 
তবু রুখা বালিতে পদচিহ্ন আঁকে আমার প্রতিজ্ঞা। 
ভুখা মায়ের কান্না আর বোনের লাঞ্ছনা দেখে 
আজও সূর্যোদয়ের অপেক্ষায় আছি।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক