আমিনুল ইসলাম
মা, সন্ধ্যা তারা ও নারী এবং একজোড়া পূর্ণচ্ছেদ
আমিনুল ইসলাম
ফুল গুলো মূর্ছা যাচ্ছে প্রখর দাবদাহে
ক্লান্ত অবসন্ন বিকেল শুধু জল চাই জল
পাপড়ি গুলো একটু একটু ফিরে পায়
স্বতেজতা। অস্ত গেছে সন্ধ্যা অভিমান,
মৌমাছি ফিরেছে মৌ বাক্সে। গোলাপের
পাপড়ি ছড়িয়ে কেউ তো বসে নেই আর!
মাদকের রঙে রাত্রি ডুবলে মায়া নগরীর
রূপলাবন্য ছড়িয়ে যায় এল ই ডি লাম্পে।
দূরে কোথাও বিরহ বাঁশি কাঁদে,
রাতের সহবাসে পুড়ে যায় দেহ।
কুড়ে কুড়ে তুলে ধান মেঠো ইদুর
বরষার যোগান। সহসা মাকে মনে পড়ে,
বুদবুদ হয়ে মাতৃ গর্ভে আমি শুয়ে পড়ি।
ঘুম সে তো অনন্ত আত্মার শরীর ত্যাগের
আড়ম্বর।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...