সুজান মিঠি













সামলাতে পারবে তো ?

সুজান মিঠি

কাঠ ঠোকরার মতন ঠুকরে ঠুকরে আমি গর্ত করতে পারি,
উলঙ্গ গর্তকে আমি বানিয়ে দিতে পারি এক রক্ত মাংস নারী,
শিরায় শিরায় বয়ে চলা রক্ত স্রোত কে থামিয়ে দিতে পারি ঝটকায়,
গাছতলায় পরে থাকা কাঠ টুকরো কে বানিয়ে নিতে পারি রাগ...মটকায়।
বলো তো পুরুষ সেই রাগ সামলাতে পারবে তো?
উলঙ্গ গর্তের বাইরে থেকে চেঁচিয়ে ওঠা...ছোওঃ।
দমকা বাতাস হয়ে উঠবে নারী দেখো। ঠুকরে গর্ত নয়।
একবার ঘা করবে, ঘা। এবার ভয় পাবে, এবার শাড়িতেও পাবে ভয়।

বলো পুরুষ, সামলাতে পারবে তো? ...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক