দীপক আঢ্য













নদী 

দীপক আঢ্য 

তুমিও যেমন নারী নদীও তেমনি 
ভালোবাসা উপচিয়ে ভেজায় শরীর 
কি যাদু কল্লোলে তার পাড় যেন নীড়
সারাদিন কেটে যায় কেবল এমনি।

যে নামে ডাকিনা কেন দেখি-ই যখনি 
অনুভবে ভালোবাসা, প্রেম সুনিবিড় 
সময় প্রবাহে দেখি পাড় ভাঙা তীর
হঠাৎ ভুলেই যাই, নদী না রমনী।

মায়ের আহ্লাদে তার সবুজ দুকূল 
মাঝিমাল্লার কথায়, সেই তো পালিকা
সুর ভাসে বহুদূরে চেনা গানে গানে।

ছয়ঋতু ছয় রূপ তবু একনামে
কখনো রমনী, মাতা কখনো বালিকা 
নদী শুধু নারী নয়, সেও এক ভুল!

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক