অরিজিৎ চক্রবর্তী
অভয়মুদ্রা
অরিজিৎ চক্রবর্তী
দৃশ্যে কোনো গোপনতা নেই।
তোমাকেই দিতে চাই ঘুম, নিদ্রা,
কুয়াশার সাইকেল...
কুয়াশার সাইকেল...
ঊষার ময়ূর আঁকা জঙ্গলের কেকা!
চলো বিরসা মুন্ডা হল্ট স্টেশনের
ষড়রিপু অর্জনে চলো--
ষড়রিপু অর্জনে চলো--
গোকূলনগরের ওই গোধূলিয়া-রেলগাড়ি
উন্মুখ মহিমার সংরাগ এঁকে দেবে...
উন্মুখ মহিমার সংরাগ এঁকে দেবে...
তুমিও কি একদিন নিজস্ব
দেবতার ধ্যানে আমাকেই ডেকে নেবে?
দেবতার ধ্যানে আমাকেই ডেকে নেবে?
প্রশ্ন অজ্ঞতার পাতাঝরা দেখি...
আর দেখি মাহুতের ব্রহ্মসুষমায়
অহংতৃপ্তির হাতিস্নান!
অহংতৃপ্তির হাতিস্নান!

Comments
Post a Comment
Thank u..Valo thakun...