সমীরণ কুণ্ডু
সকালে লেখা কবিতা
সমীরণ কুণ্ডু
সম্পৃক্ত হতে সময় লাগে। তা বলে আহত করার উপকরণ সাজিয়ে এভাবে আদর করতে হয়? স্বীকার উঠে আসছে রীতিপদ্ধতি ভেঙে। ঔদার্যের ইঙ্গিত ও ভঙ্গিমায় ফলপ্রসূ হবে যা তাকে অদৃশ্য হতে দেখলাম।
ফলত ভুলে যাওয়াই স্বাভাবিক। অ্যাতো দুর্বল বালককে কতদিন সইবে তার প্রেমিকা?
তরল অভিধান প্রতিটি মুহূর্ত মৃতের চলাচল দ্যাখে।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...