মুহম্মদ মতিউল্লাহ্














সার্কাস ময়দানে দুপুর

মুহম্মদ  মতিউল্লাহ্

রোদের প্রখরতা তুমি কতটুকু জান!

তোমার হাঁটাপথ আর শেষ হয়না।এই রোদ  
                                        তুমি খুব চেনো

পথের পাশে ঘরবাড়ির ছায়া ঝুঁকে পড়েছে
বাইক ছুটে যায়, মোটরের হর্ন
কিশোর কিশোরী পিঠে ব্যাগ নিয়ে নিরুত্তাপ জটলা করে রাস্তায়
সবুজ রুমাল, লাল রুমাল ওড়ে ...

সার্কাস ময়দানের রাস্তার ধারে পুরনো নিমগাছ
তার ছায়া ঘন হয়ে নেমে আসছে
একটু পরে বাতাস আরও উদবিগ্ন হবে।

ওই নিমগাছ তোমাকে হাতছানি দেয়
ঐশ্বর্যময় বইয়ের দোকান তোমাকে হাতছানি 
                                                     দেয়
তুমি পার হয়ে যাও দহনের বেলা।

ভর দুপুরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে
তুমি যেন প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা পড়না।

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক