দেবযানী ভট্টাচার্য্য
উষ্ণতা
দেবযানী ভট্টাচার্য্য
তোমার শরীর জুড়ে শীতার্ত মরচের ছাপ
শহরতলীর নিভে আসা আঁচের মতো,
ক্রমশঃ নিস্তেজ হচ্ছো, কুয়াশায় ঢেকে যাচ্ছে নির্ঘুম চোখ,রুক্ষ চুল, নিকোটিন ঠোঁট ।খইদানার মত শীত কুচি কুচি
ঝরে পরছে বাসি জিন্সের ওপর।
কতদিন সেই ঘরটায় ফেরোনি তুমি-
যেখানে নিজস্ব বিছানা জুড়ে আমরা কতবার এমন শীতের খিল্লি উড়িয়েছি
আশরীর জ্বরে।
সম্পূর্ণ নিভে যাওয়ার আগে,
লক্ষীটি ফিরো একবার-
তোমার নিজস্ব বিছানায় এলোমেলো কম্বলের নীচে উদ্দাম বসন্ত রেখে গেছি।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...