সুজান মিঠি
নীল-চোরাবালি
সুজান মিঠি
--মাছরাঙা পাখির চোখ দেখেছো কী?
--তবে তোমার চোখে, চোখ রাখি?
--ও, আমি তবে স্থির, বলছো লক্ষ্যে?
--হ্যাঁ, ও তো সম্ভব এমন তোমারই পক্ষে।
অযুত বছর চাঁদ হয়ে আছো আকাশে,
রেখেছো জ্যোস্নাকে ধূসর ছাইদের পাশে
--কী যে করো তুলনা, বেহিসেবী বেপরোয়া
চাঁদ হলে ঠিক পড়াতাম জ্যোৎস্না-পাসা জড়োয়া।
ও পাড়ার হিরু, বউকে গড়িয়ে দিয়েছে পায়ের মল
--এইতো, আমি নদী। দেখো পায়ে স্রোত কলকল।
মাছরাঙা নীল চোখে সমুদ্র বুক তোমার ওই।
-- ও আমার চোরাবালি, আমি এবার উন্মাদ হই।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...