সুমনা পাল ভট্টাচার্য













বুদবুদ

সুমনা পাল ভট্টাচার্য

পরিপাটি গুছিয়ে রেখেছি সকল বৃষ্টিদিন
প্রচন্ড দহনে রক্তশূন্য বিশ্বাস ওর গা ঘেঁষে শুষে নেয় বাঁচার রসদ....
তাই, আজও কবেকার বন্ধ জানলার কপাটে যখন একফোঁটা ভোর উঁকি মারে, 
বুঝি,
তোমার আড়মোড়া মুদ্রায়, অজান্তে ভুল স্বরে আঙুল গেছে পড়ে...
তাই,
দাওয়ায় এসে বসেছে দুটি শব্দ, 'কেমন আছো'!


ওরা পথিক..
ঘরের ছাউনি ঝড়ে উড়ে গেলেও, রসদের চাল বাড়ন্ত হলেও ওদের দুমুঠো খেতে দিই, বাতাস করি, মাটির কলসি ছেঁচে শান্তির জল ঢেলে দিই আগুন ধোয়া কন্ঠে...
তারপর..
সন্ধে নামে..
ওরা আস্তে আস্তে আপন মনে পথে নামে আর মিলিয়ে যায়  কালের হাওয়ায়...


আমি এঁটো কুড়াই, বাসনগুলো চকচকে করে ধুয়ে তুলে রাখি, আঁচল দিয়ে মুছে রাখি দাওয়ার শীতলপাটি...

 ততোক্ষণে, 
পাঁজরের খাঁচায় কারা যেন লিখে রেখে যায় , ধুলো ঢাকা পথ আর এমনই এক পথিক ভোর....





                                    

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক