তনিমা হাজরা
পাগল?
তনিমা হাজরা
পাগল?? মোটেও না, আপাতদৃষ্টিতে যথেষ্ট সরেস এবং ঘুঘু।
টাকাপয়সা, ব্যাংকের পাসবই, চাল-ডাল-তেল-নুন,
সব মাছ দিব্যু শাক দিয়ে ঢেকে রাখা,
মুখোমুখি দেখা হয়ে গেলে দেঁতো হাসি আর কেশো কৌতুহল রিনিউয়্যাল এক্কেবারে আপ-টু-ডেট।
প্রশ্নোত্তরে পেলে যুক্তিতর্কে সাড়ে ষোলো আনা মগজের যোগসাজশ।
প্রবলেম শুধু একটাই কলিং বেল বাজালে
দরজা খোলে না। হেঁকে বলে, যাও ভাই, আমি আজ বহুকাল বাড়ি নেই।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...