জিশান আলী
ক্যামোফ্লাজ
জিশান আলী
একটা আরবী আতর
তাকে বারবার পিছু ডাকে
একটা ঘন চুলের গন্ধ
বরাবর রাস্তা
উদ্দাম সুড়সুড়ি
বিলিকাটা চুল
চুমুতে ঠোঁটে ঠোঁট
প্রেমের ব্যালটে ভোট
ভালোবাসার জয়
প্রেমিকের কবিতা প্রসব
কীপ্যাড সাক্ষী
স্পর্শ হোক স্পর্শকাতর।
আয়, বাস্তবের বাস্তু মাটি...
সমঝদারের ছাঁচে ফেলে
নিজেদের গলিয়ে
প্রেমের কল
থেকে
চুঁইয়ে পড়ে
স্ফটিকের মতো
ছিটকে আলাদা হতে হয়।
স্বচ্ছ...
একটা...
ক্যামোফ্লাজ...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...