হিয়া
লাভ ও লাভ
হিয়া
ক্যাটফিশিং
বুকের কাপড়টা সরিয়ে আয়নার সামনে দাঁড়াল দরিয়া।এত সুগঠিত স্তন ও কারোর দেখেনি।দরিয়া মেয়ে হয়েও অনেক মেয়ের শরীর দেখেছে।স্কুলজীবনে অমৃতাকে চুমু খাওয়ার মতো করে হয়তো আর কোন নারীকেই ভালোবাসতে পারে নি,তবু পুরুষের শরীরের মতো সমানভাবে আকর্ষণ করে ওকে নারীশরীরও।এমনকি আয়নার সামনে দাঁড়ানো দরিয়ার নিজের শরীরটাকে কেমন যেন ওর নিজের মনে হয় না।অদ্ভুত বিকারগ্রস্ততায় নিজেকে আঁচড়ে আদর করতে ইচ্ছে করে।ঘন ঘন শ্বাস পড়ে ক্রমশ।আস্তে আস্তে কাপড়ের ভাঁজগুলো খুলে নিজেকে দেখে আয়নায়।ধূপের চড়া গন্ধ ক্রমশ চেতনাকে আচ্ছন্ন করে।মানিপ্ল্যাণ্ট রাখা লাল শিশিটা হাত লেগে টুকরো হয়ে ছড়িয়ে যায় ঘরে।পায়ে বিঁধে যায় বশ্যতা।জ্বরের ঘোরেও সাদাস্রাব গড়িয়ে যায়,কেইবা জলপট্টি দেবে ওকে!
অনদ্যাহুক
উত্তর কলকাতার গলিতে শুরু হওয়া এ প্রেমের ছিল নানান টানাপোড়েন।একে অপরকে আশ্রয় করে বাঁচতে চেয়েছিল ওরা দুজন।পরিস্থিতির প্রভাবে ওরা যৌথ পরিবারের স্বামী স্ত্রী।তবু প্রেম যেমন মহাকাব্যিক হয়,ঠিক তেমনি চোরাবালিও।একে অপরকে ভালোবাসতে চায়নি ওরা।অথচ একে অপরকে এড়ানোও সম্ভব ছিল না।ওরা দুজন একদম আলাদা ,তবু অনেকটা এক রকমও।দুজনেই ঝড় ঝাপটায় বিধ্বস্ত হতে হতে একে অপরের ওপর ভীষণ রেগে যাচ্ছিল,অথচ অপর জনকে ছেড়ে যেতেও চাইছিল না।এই সম্পর্কের টানাপোড়েনের মাঝে এসে পড়েছিল একাধিক চরিত্র।ওরা সুযোগ খুঁজছিল একটু রস ছেঁচে নেবার।প্রবাদপ্রতিম
শাশুড়িমা,লগ্না,সুতনু,রোদ,উজ্জ্ বল,গার্গী,রুম্পা সবাই যে যার মতো চিত্রনাট্য মেনে ওদের অভিমানটুকু আরো গাঢ় করছিল।সোনালি লেসটা আর কিছুতেই বসানো হচ্ছিল না।
শাশুড়িমা,লগ্না,সুতনু,রোদ,উজ্জ্
ক্রাশঅ্যাণ্ডবার্ন
সব প্রজাপতি ওড়ে না,মরেও।
ইথং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি।
তদা তদাবতীর্য্যাহং করিষ্যাম্যরি সংক্ষয়ম্ ।
তদা তদাবতীর্য্যাহং করিষ্যাম্যরি সংক্ষয়ম্ ।
কানে ভেসে আসছিল দরিয়ার।আর নিজেকে প্রশ্ন করছিল,পারবে তো?সমস্ত অপমান আজ হজম করছে কারণ যুদ্ধে কখনো কখনো শান্ত হতে হয়,শত্রুর শেষ বল প্রয়োগ অব্দি অপেক্ষা করতে হয়।রক্তাক্ত শরীর ও মনে তাই দরিয়া আরো শান্ত হচ্ছে,অপেক্ষা করছে সঠিক সময়ের।অস্ত্র শানাচ্ছে গভীরে গোপনে।সে অস্ত্র দেখা যায় না।কেয়ার না পেতে পেতে বেয়াদপ হয়ে ওঠে মন।ফুলে যাওয়া আহত পায়ে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়াতেই হয়।ও আর কখনো কোন পুরুষের আবেগের প্রত্যাশা করে না।ছলনাময়ী পুরুষের সাথে ছলনা করতে শিখে নিতে হয়।ঘুরিয়ে লাঠি চালিয়েছে কাল।আত্মরক্ষা করাটা ভীষণ দরকারী।নাহলে ক্ষতর বহরটা বাড়ত বৈকি।নিজের রক্ত নিজে হাতে মুছে ,থালায় ভাত বেড়ে খেতে বসে দরিয়া।আনমনে জানলার বাইরে ভিজে শহরটাকে দেখে।
মারমেড
জ্বরের ঘোরে ক্রমশ অনুভব করছিল পায়ের দিকটা বেশ ভারী।কানটা বন্ধ।কালো বার্নিশের খাটের কোণের ছত্রিগুলো বেলজিয়াম গ্লাসের আয়নায় অদ্ভুত অপ্রত্যক্ষ মনে হচ্ছিল।চোখ মুছে বিকেলের নিভু আলোয় লাল বেডল্যাম্পটা জ্বালতে হাত বাড়াল দরিয়া।কোমরের নীচের দিকে সিংহটা এসে বসেছে।...পায়ের দিকটা বেশ ভারী,কান বন্ধ।পুরোনো দিনের ফ্ল্যাটের এ ঘর ও ঘর সিংহটাকে সাথে করেই ঘুরল।সিংহটাতো ওকে আগলে রাখত এতদিন।আজ হঠাৎ ঘাড়ে কামড় বসাতে এগিয়ে এল ডিভানে বসতেই।কিন্তু না! ওর থাবা নয়,আজ তা ওর হাতের আঙুল হয়ে ও পুরুষ হয়ে উঠছিল।ওর ঘাড়ে চুমু খেল দরিয়া।দুহাতে তুলে দরিয়াকে ও ডুবিয়ে দিল জল ভর্তি চৌবাচ্চাতে।...পায়ের দিকটা বেশ ভারী,কান বন্ধ।নীল বুদ্বুদ চোখের সামনে।দরিয়া কানকো,আধেক মাছ-শরীর নিয়ে মাথা তুলল জলের বাইরে।
এই প্রথম কোন পুরুষঠোঁট নারীঠোঁট আচমকায় ছুঁল।
ভালো'বাসা'য় বশ মানছে পোষ্য।

Comments
Post a Comment
Thank u..Valo thakun...