অভিজিৎ দাসকর্মকার
ঘ
অভিজিৎ দাসকর্মকার
অন্ধকারে ২টি চোখ গভীরতা খোঁজে,
আর
শব্দস্নানে রাত প্রতিসৃত হচ্ছে বিলাস বাগান গাছের উত্তর দিকে
বিষুবরেখার কৌলিন্যে দূরবর্তী ভোরের বিকিরণকে
অসত্য ভাবে জীবনচর্চায় আনা যাচ্ছে না।
কারণ,
প্রতিটা সাধারণ শ্বাসকষ্ট
১টি জাতিস্মর শাড়ির গোলাপি ভাঁজে সিন্থেটিক আড়ষ্টতায় ভুগছে--
আমি নৌকার নীরবতা এখনও গর্ভজলেই ভাসিয়ে চলেছি
আমার অস্থিরতায় নদীটিও আজ ক্লান্ত বয়ে চলেছে---
সঙ্গে ঘরমুখী বাতাস
জোনাকির শ্বসনে জারিত আলো
এবং কৃষ্ণচূড়ার হলুদ পাতা...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...