স্নেহা ঘোষ













নীরব রাজ্য


স্নেহা ঘোষ 
কবরের নীরব রাজ্যে 
কাটাছেড়া শরীরটাকে ভালোবাসা যায় ? 
মাটির গন্ধে মাতাল শরীরটাকে 
কীটের দল ছিঁড়ছে বার বার । 

আগুনে ভেজা যোনিতে 
বীর্যের ক্লান্তির ঘাম ঝড়ানোও কি সম্ভব ! 

তবে একবার চিতায় ওঠা 
ঝলসানো একুশের শরীরটাকে 
যত্ন করে দেখাও । 

মর্গের নিস্তব্ধতাকে ছাপিয়ে 
যে নিথর দেহটা বারবার চিৎকার করে উঠছে 
"আমি বাঁচতে চাই" 
পারলে তার আয়ুরেখা 
আর শেষ নিঃশ্বাসের সীমাটাকে সমান্তরাল করে দাও ।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক