মানসী বিশ্বাস













আঁশটে সুদিন

মানসী বিশ্বাস


আবেগ, আদর্শে পেট ভরে না।সাম্রাজ্য বেড়েছে লেলিহান শিখায়, 
উত্তাপে গলে বর্ণ, টুকরো সমাজে ঘুণ ধরেছে। পাগলের মতো প্রলাপ বকি আজকাল। 

আজ টাইপিং টুকু বাংলাতে করি,মুখে লাথি মেরে বলতো...বাংলা চাই না...আমি বুঝে নেব, নাও তোমার দম আছে ! 

আমি রাখাল হব,সুবোধ গোপাল হব না। সবর্দা মিথ্যা কথা শিখব, বলব । 
মূর্তির দাম কত-ই বা আর! 

ডিপেতে ভরে রাখি রাজনীতিকে।পরের মুখে ঝাল খাওয়া দুনিয়ায় ফ্রিতে ঘুরে বেরাই।

আমি বাবা গরীব মানুষ, পড়াশোনা বুঝি,ছোটোবেলায় মা হাতে ধরিয়ে লেখাত মনে আছে।জ্ঞান নেই, কিন্তু মূর্খ নই।রাজনীতির কচকচানি বুঝি না,বুঝতে চাইও না।বোধে ধাক্কা লাগে... আমি কি মানুষ  ? 

গরীব তো,তাই ইনজরি ইস্কুলে আমার মেয়েটা পড়ে না,বাংলা বোঝে -- বিদ্যাসাগরের রচনায় দয়ারসাগর লেখে।সেবারে বানান ভুল ধরেছিলাম।

আদর্শ মরেছে গলা টিপে,জ্ঞানের পাঠ বন্ধ ঘরে মুখ লুকিয়েছে।বাতাসে ভেসে বেড়াচ্ছে উচ্ছন্নের সুর !আঁশটে 
সুদিন এসেছে ! 

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক