আমিনুল ইসলাম













ধূসর ধোঁয়াশা গুলো

আমিনুল ইসলাম

ক্রমশঃ জট খুলছে, কালবৈশাখীর মেঘ জট
দেওয়ান দীঘির কেসের জট, ছেলেবেলায়
মায়ের চুলের জট খুলতে দেখেছি চিরুনির।
উকিল বাবু, পুলিশ বাবু, নেতা বাবু দের
আমরা সব্বাই চিনি। সমস্ত জটলার সাথে
এদের ঘ্রাণ পাওয়া যায়। কুকুরের ঘ্রাণ ইন্দ্রিয়
প্রখর। পাড়ার কুকুর গুলো হিসু ছিটিয়ে চিহ্ন
রেখে যায় ফিরে আসার। কিছু মনুষ্য পদ বাচ্য
পুরুষ ও যত্র তত্র হিসু করে দেয়, এটা তারা
মৌলিক অধিকার মানে। এসব কথায় জট পাকিয়ে
ফেলছি, জট টো খুলছে নিন্দার, ঘৃণার আর
পাকিয়ে যাচ্ছে শুধু পাশবিক প্রবৃত্তি।
ধিক্কার নিজের চেতনা বোধকে, অন্যায়ের
সাথে আপোস করে চলাকে, স্পর্শকাতরতা কে।
চারিদিকে জোট বাঁধছে পেশী শক্তির, উন্মাদনার,
স্বৈরাচারীতার। স্বাধীনতা সে তো শুধু সংবিধানের
নিছক শব্দ মাত্র। অতঃপর এখানে জট ও জোট দুটো
শব্দই অগণতান্ত্রিক নয়।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক