অনিমেষ সরকার
ওভারব্রিজ আনকাট ১
অনিমেষ সরকার
পাতা উল্টোলেই ওভার ব্রীজের নীচে মহাবিস্তান দেখা যাবে এমনটা নাও হতে পারে,
ওই পথই কিন্তু সোজাসুজি ঘাড় ঝুঁকিয়ে নিলে দেখা পাওয়া যাবে
ত্রিপল টাঙানো ঝুপড়ি।
ওখানেই কবি হেঁটে যায় সাংবাদিক থাকাকালীন ,
১০০ দিনের হেরিটেজ স্টেশন পরিষ্কার করার তাগিদে।
এমন একটা ঝা চকচকে রোদের খোলোসের থেকে,
আমি মুড়ে যাই কয়েক ডিগ্রি পশ্চিমে
পেছনে রেখে বাগরাকোট বাজার।
এইমাত্র বাস ধরে মিত্তাল থেকে সেভক !
আমার রোশনি বাইয়ের বরকতময় গল্পের অনেকটুকু শোনা চাই।
এই শিলিগুড়ির পথ থেকেই উঠে যাবে ঘড়ি মোড় হয়ে হাঁসনুহানা ,
ফুটে ওঠে কয়েকটি জীবিকাহীন কবর।
এমন লক আউটের কী দরকার!
বাগানেই খেয়ে নেওয়া যেত থাইরেন!
ভাইরাল হয়ে যাওয়া খবর আর বিশেষ ভিডিও ক্লিপিংটি মুছে দিলে-
কিলকোটে অনেকেই আজ হাঁড়িয়ার নতুন গন্ধ শুঁকে নিতো...

Comments
Post a Comment
Thank u..Valo thakun...