সুব্রত পন্ডিত













কবি সুভাষ মুখোপাধ্যায় ও চারণ কবি বৈদ্যনাথের কবিতায় পুরাণের ব্যবহার:---

তৃতীয় অংশ :

সুব্রত পন্ডিত

রামায়ণ, মহাভারতের অনুষঙ্গ এই দুই কবির কবিতায় বহুবার এসেছে। 'কুরুক্ষেত্র'-- যুদ্ধ আর অশান্তির প্রতীক।রাবণ, দুঃশাসন, শকুনিরা--অত্যাচারী, খলনায়ক।আসলে সমকালীন রাজনীতির চরিত্র চিত্রনে অনেক সময় কবিরা পুরাণের ছায়ায় আশ্রয় নেন।সুভাষ কিংবা বৈদ্যনাথ উভয়েই জীবন পিপাসিত। যেখানে অন্যায় দেখেছেন প্রতিবাদ করেছেন, যেখানে মানুষের নৈতিক অধিকার খর্ব হয়েছে,সেখানে মুক্তির পথ নির্দেশ দিয়েছেন। 
   পুরাণে আছে বৃত্রসুরকে বধ করতে দধীচি মুণি নিজের হাড় থেকে বজ্র তৈরী করার মহান আত্মত্যাগ করেছিলেন। দেবতারা রক্ষা পেয়েছিলেন। বিপন্ন দেশে মানবাধিকার রক্ষায় কবিদেরই দধীচির ভূমিকায় অবতীর্ণ হতে হয়।কবিতায় রাজনীতি আসা সঙ্গত কিনা সে বিষয়ে বিতর্ক আছেই।সে আলোচনায় প্রবেশ করতে চাই না।আসলে যাঁরা প্রতিবাদী কবি, তাঁদের কাব্য ভাষায়  জেহাদ থাকে, থাকে মশালের স্ফুলিঙ্গ, থাকে সমাজ বদলের স্লোগান।মুষ্টিমেয় দেশ-নেতা ক্ষমতার চেয়ার আগলাতে এতোটাই ব্যস্ত যে, ভুলে যান মানুষের ইস্তাহার বয়ে বেড়দন দায়বদ্ধ কবিরা।
   অস্থির সময়ে দাঁড়িয়ে প্রত্যয়ী সুভাষ ঘোষনা করেন---
"অন্ধকারের বুকে হাঁট্ দিয়ে দুহাতে উপড়ে আনে দুঃশাসনের ভিৎ।" (অগ্নিকোণ)

স্তাবকতার মসৃণ পথ বৈদ্যনাথের কাম্য ছিলো না।তিনি বঞ্চিতদের প্রতিনিধি। তাই তোয়াক্কা করেন নি প্রথা অনুসরণের। তাই লেখেন ---
" তৃতীয় নয়নে পুনশ্চ দেখি সামনে কুরুক্ষেত্র 
লোভী বর্বর দুর্যোধনেরা... ষোলকলা পাপে পূর্ণ মাটি ফুঁড়ে জাগে চিরবঞ্চিত নিরন্ন যত পান্ডব ধর্মবীরের গাণ্ডিবে হবে শঠের দর্পচূর্ণ। "(তৃতীয় নয়নে)
  দিন বদলের ধারায় পৌরাণিক বিষয় ভিন্নমাত্রা পেয়ে থাকে।সংকটের সামনে মানুষকেই পথভ্রান্তদের প্রতিনিধিত্ব করতে হয়।এক্ষেত্রে আন্তর্জাতিক সংকটকেও উপেক্ষা করা যায় না।আমরা দু-দুটি বিশ্বযুদ্ধ দেখেছি।যেখানে ছিল সাম্রাজ্যবাদী সংঘাত।'কংসের হন্তারক গোকুলে জন্ম নেবে'---এই ভবিষ্যদ্বাণী পুরাণে পাই।আর বাস্তবে দেখি কবির হাতেই বিষবৃক্ষ ছেদনের ধারালো কুঠার। 
  সুভাষ লেখেন---" অরণ্য পর্বত শোনে রণচণ্ডী সাঁজোয়ার নহবতে আজ।আদিম গুহার সুর।"(চিরকূট)
  অন্যদিকে বৈদ্যনাথের সোচ্চার ঘোষনা---
"বুকের ভেতর কুমারটুলি 
ঠাকুর গড়েন নিতাই পাল
দশ হাতে দশ অস্ত্র মায়ের
হেঁই সামাল!হেঁই সামাল!...(হেঁই সামাল)


আজ এই পর্যন্তই। আগামি সপ্তাহে আবার শোনাবো।সঙ্গে থেকো...

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক