চিরঞ্জীব হালদার













চিরঞ্জীব হালদারের কবিতা

চিরঞ্জীব হালদার

যদিও তিনি আমার প্রকৃত শত্রু আর
জ্ঞাতার্থে মিত্র ও বটে।
আমাদের একপাতে পেঁয়াজ লঙ্কা এবং 
কাঁচা সরর্ষের তেল ঘানিজাত।

যেদিন ডাকাতি হল তার বৌয়ের চন্দ্রহার 
আর আমার টার রূপহার ধর্ষিত একই সুদর্শনে।
আমরা দারোগামুখী কিন্তু ভিন্ন যানে
একই মালকিনটির সাথে উভয়ের পরকীয়া।
সবার গোপননামা বিষুব নক্ষত্রের
ষষ্ঠ কক্ষের দ্বাদশ সুতোয় ঝুলে থাকে শুন্যে।।

একই বর্নের কাঠ থেকে গড়া ধরনীকর্মার বাঁটালির
সুক্ষ্ম ঠাট্টা গুলো আমরা প্রতিদিন ছুঁয়ে থাকি।
আমাদের একই ট্যাঁকশাল।
পঞ্চমুখী ধানের ধরনী।
কাজের মাসীর পূর্ব ও মধ্য সম্পর্কজাত বংশধর
একজন হস্তবিদ অন্যজন মস্তবিদ।

আজ পাঠক নামক সমুদ্রের 
ছোট ভাগ্নীর নীল লেফাফা খুলে দেখি
আজ আমার জন্মদিন।

Comments

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক