তৈমুর খান













দ্বগ্ধপ্রজাপতি 
           
তৈমুর খান 

আমার নরম ডানা রক্তাক্ত হয়ে যায় 
এত তির ছুটে আসে 
কোথায় লুকিয়ে রাখব হৃদয়  ? 

ধ্যানভঙ্গ করতে আসিনি 
নতুন স্বপ্ন জেগেছিল বুকে 
স্বপ্নকে কোনও দিন কাছেও ডাকিনি 

আঁকাবাঁকা পথ চলে গেছে কতদূর 
কারা রোজ হাঁটে পথে ? 
দেখি নিকো সেসব ময়ূর 

রোজ সন্ধেবেলা বিষন্ন আঁধারে 
এক প্রদীপের আলোর কাছে আসি 
ডানা পুড়িয়ে ফিরি বারে বারে...

Comments

  1. খুব ভালো লাগলো প্রিয় কবি

    ReplyDelete

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক