বিপ্লব সরকার














বিপ্লব সরকারের কবিতা

বিপ্লব সরকার

১)
নারী

প্রেমিকার সঙ্গে দীর্ঘদিন সহবাস করলে
বোঝা যায়
বরফগলা জলে পুষ্ট নদীগুলি আসলে
                 এক একটা নারীর প্রতিমূর্তি 

২)
পুরুষ

হঠাৎ করে প্রেমটা ভেঙে গেলে চীনের 
প্রাচীরে ফাটল ধরে
এক একটা কিউমুলোনিম্বাস বুকে ধরে
একজন প্রেমিক তখন
                        প্রকৃত পুরুষ হয়ে ওঠে   

Comments

Post a Comment

Thank u..Valo thakun...

Popular posts from this blog

সম্পাদকীয়

আফজল আলি

বিশ্বজিৎ প্রামাণিক